জয়পুরহাট-০১, ভোটের মাঠে স্বামীর পাশে স্ত্রী
পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি : ২৮ নভেম্বর/২৫
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়পুরহাট -০১ আসনে ধানের শীষের এমপি প্রার্থী জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মোঃ মাসুদ রানা প্রধানের সহধর্মিণী মনিরা আক্তার কেমীকে ভোটের মাঠে প্রায় সরব উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। “আমার স্বাস্থ্য-আমার অধিকার” এমন ব্যানারে এমপি প্রার্থী মোঃ মাসুদ রানা প্রধানের সার্বিক সহযোগিতায় মেডিকেল ক্যাম্প ও ঔষধ বিতরণ অনুষ্ঠানে স্ত্রী কেমীকে স্বামীর পাশাপাশি রোগিদের সেবা করতে দেখা যায়। শুক্রবার সকালে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বালিঘাটা ইউনিয়নের নওদা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মেডিকেল ক্যাম্প ও ঔষধ বিতরণ কর্মসূচীর উদ্বোধনী অনুষ্ঠানে তাঁকেও দেখা যায়।
মেডিকেল ক্যাম্প উদ্বোধনে মাসুদ রানা প্রধানের পাশাপাশি এসময় জয়পুরহাট জেলা বিএনপির আহবায়ক সাবেক ছাত্রনেতা মোঃ গোলজার হোসেন, পাঁচবিবি উপজেলা বিএনি’র সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা জহুরুল আলম তরফদার রুকু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু তাহের, জেলা কৃষক দলের সদস্য সচিব মোঃ মঞ্জুরে মওলা পলাশ, বালিঘাটা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সোবাহান মহুরী, বাগজানা ইউনিয়ন বিএনপি’র সভাপতি মোঃ নাজমুল হক, সিনিয়র সহ-সভাপতি আব্দুল লতিফ মন্ডল, সম্পাদক আঃ রাজ্জাক রাজু মাষ্টার, স্থানীয় বিএনপি নেতা সাখাওয়াত হোসেন, উপজেলা মহিলা দলের সম্পাদিকা রাজিয়া সুলতানা, উপজেলা ছাত্রদলের আহবায়ক ফয়সাল হোসেন আপেল ও পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ হাসানুজ্জামান রাব্বি সহ অনেকেই উপস্থিত ছিলেন।
মেডিকেল ক্যাম্পে আসা অত্র্য এলাকার শত শত বিভিন্ন ধরনের রোগিদের প্রাথমিক চিকিৎসা দেওয়ার পাশাপাশি ঔষধ বিতরণ করা হয়। জেলা উপজেলার একদল অভিজ্ঞ ডাক্তার রোগীদের চিকিৎসা সেবা প্রদান করেন।


































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































